Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

মাদারগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

মাদারগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জের চরভাটিয়ান আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝারকাটা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও দুইজন শিশু নিখোঁজ রয়েছে।

Advertisement

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহায়তা করছেন।

নিহত তিন শিশুর মধ্যে রয়েছে— পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন। মরিয়ম ও আবু হাসানের পিতা দুদু মিয়া সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। তাদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান গ্রামে।

এদিকে, এখনো নিখোঁজ দুই শিশুর সন্ধানে ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, বিকেলে ৬ জন শিশু একসাথে নদীতে গোসল করতে যায়। একজন নদীর তীরে দাঁড়িয়ে থাকে, অন্য ৫ জন গোসলে নামে। কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। তীরে থাকা শিশু ঘটনাটি দেখে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়, এরপর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement