Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

মাদারগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান

মাদারগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী, ঘোষপাড়া, ঝালুপাড়া, ঠাকুরবাড়িসহ বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। ক্ষমতায় গেলে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে।”

এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপের আয়োজকরা অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন পূজা মণ্ডপে আসেন তখন উৎসবের আনন্দ আরও বেড়ে যায়।

Advertisement