Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

ডেঙ্গু রোগীদের মধ্যে জেলা যুবদলের মশারি বিতরণ

ডেঙ্গু রোগীদের মধ্যে জেলা যুবদলের মশারি বিতরণ

Oplus_131072

জামালপুর প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও রোগীদের সহায়তায় জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মধ্যে মশারি বিতরণ করেছে জেলা যুবদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের নেতৃত্বে রোগীদের হাতে মশারি তুলে দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

Advertisement

সোহেল রানা খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি সচেতনতা ও মশারি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement