বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই এবং মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ।
ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো আজ শনিবার (৭ জুন) সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি।
ভৌগলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের একদিন পর আজ বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা।
মূলত চন্দ্র মাস জিলহজ্বের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয় সারা বিশ্বে। ঈদের আগে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেন হাজীরা।




