Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
মুক্তদেশ

ঈদ উপলক্ষ্যে গণমাধ্যমে ৫ দিন ছুটির দাবি ডিআরইউর

ঈদ উপলক্ষ্যে গণমাধ্যমে ৫ দিন ছুটির দাবি ডিআরইউর

স্টাফ রিপোর্টার ||

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে গণমাধ্যমে ৫ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

Advertisement

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ৫ থেকে ১৪ জুন একটানা ১০ দিনের দীর্ঘ ছুটি মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের।

শুক্রবার (২৩ মে) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে তারা বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। কিন্তু ঈদে সংবাদপত্র মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করবে না। তাই আসন্ন ঈদুল আজহায় সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য নোয়াবের কাছে দাবি জানাচ্ছি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.