Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:08 pm
মুক্তদেশ

এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক: শিক্ষাবোর্ড

এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক: শিক্ষাবোর্ড

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবি জানিয়েছে কিছু শিক্ষার্থী। তবে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

Advertisement

তিনি জানান, “ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার সব সরঞ্জামাদি সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়ে গেছে। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।”

এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “যেসব দাবি পরীক্ষা পেছানোর জন্য করা হয়েছে, সেগুলোর কোনো যৌক্তিকতা নেই। এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.