Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:02 pm
মুক্তদেশ

অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ৫৯১ জনসহ মোট ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

Advertisement

তিনি বলেন, অভিযানে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে আরও ১ হাজার ৯৫ জনকে।

অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো- একটি বিদেশি পিস্তল, একটি চায়না রাইফেল (পুলিশ থেকে লুট করা), দুইটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ছয়টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লায়ার্স, একটি সেলাই রেঞ্জ, দুইটি লোহার পাইপ, একটি কাটার ও তিনটি কিরিচ।

প্রসঙ্গত, অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বুঝানো হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.