Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
মুক্তদেশ

মহাখালী বাস টার্মিনালের রাস্তা অবরোধ

মহাখালী বাস টার্মিনালের রাস্তা অবরোধ

এক বাসচালককে মারধর ও ট্রাফিক পুলিশের দেয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখে।

Advertisement

এই ঘটনায় শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।

মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুল মালেক বলেন, মহাখালী সিগন্যালে ময়মনসিংহের হালুয়াহাট আলম এশিয়া পরিবহনের একজন চালককে মারধর করেছেন একজন ট্রাফিক সার্জেন্ট। ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা।

ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহিদী বলেন, একজন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ওই চালক সড়কে বাস রেখে যাত্রী উঠাচ্ছিল, এতে অন্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ট্রাফিক সার্জেন্ট মামলা দেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

পরে তাদের সড়কের পরিস্থিতি ও জনভোগান্তির বিষয় বিবেচনায় অনুরোধ করা হলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। এখন যানচলাচল স্বাভাবিক বলে জানান তিনি।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.