Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
মুক্তদেশ

উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

কর্মমুখী সমাজ থেকে উদ্যোক্তামুখী সমাজের দিকে এগিয়ে যেতে তরুণদের বিকল্প নেই বলে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তারাই নিত্যনতুন আইডিয়া ও প্রযুক্তি সমাজের সামনে উপস্থাপন করবে। যার প্রভাব পড়বে অর্থনীতিতে। তাই তরুণদেরকে সামনে নিয়ে আসতে হবে।

বুধবার (২২ জানুয়ারি) আসিয়ান নেতাদের সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে আয়োজিত এক বৈঠকে এ কথা বলেন তিনি।

Advertisement

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আসিয়ানভুক্ত অঞ্চলের ভবিষ্যত গড়তে অনুসরণ থামিয়ে নতুন কর্মপন্থা ঠিক করতে হবে। সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের ওপর ভিত্তি করে অর্থনীতিকে নির্মাণ করতে হবে। আসিয়ান ফ্রেমওয়ার্কেও তার উল্লেখ থাকতে হবে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি নেয়া যেতে পারে। ভিন্ন একটি সমাজ গড়েতে সামাজিক ব্যবসা তহবিল ব্যবহার করতে হবে।

এ সময় আসিয়ানভুক্ত অঞ্চল থেকে ক্ষুদ্রঋণের সূচনা ঘটেছিল বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.