Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
মুক্তদেশ

মার্চের মধ্যে বদল হচ্ছে ২৬ জেলার ডিসি

মার্চের মধ্যে বদল হচ্ছে ২৬ জেলার ডিসি

দেশের ২৬ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল হচ্ছে। মার্চের মধ্যে নতুন ফিটলিস্ট তৈরিতে ইউএনও ও এডিসি পদের কাজের অভিজ্ঞতার শর্ত শিথিল হচ্ছে।

জানা গেছে, বঞ্চিতরা যাতে নিয়োগ পান সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৬৪টি জেলায় ডিসি পদে আনা হয় পরিবর্তন। কিন্তু সেখানে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেকে জায়গা পান বলে অভিযোগ ওঠে। তাই এবার নতুন করে ডিসি নিয়োগের ফিটলিস্ট তৈরি হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিঞা জানান, বর্তমানে জেলা প্রশাসক পদে ২৪ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ২৬ জন আর ২৭ ব্যাচের ১২ জন কর্মরত আছেন। ২৪ ব্যাচের কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতির ফিটলিস্ট হচ্ছে।

তিনি জানান, এই ব্যাচের সবাইকে মার্চের মধ্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব জেলায় ডিসি পদে নিয়োগের জন্য ২৫, ২৭ এবং ২৮ ব্যাচের কর্মকর্তাদের ফিটলিস্ট করা হচ্ছে।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলেও ডিসি হতে পারবেন। তবে মাঠ প্রশাসনের যে কোনো পর্যায়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বলে জানান এই কর্মকর্তা।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.