Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
আবহাওয়া

আগামী ৭ দিনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই

আগামী ৭ দিনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই

আগামী সাতদিন সারাদেশে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এক ব্রিফিংয়ে একথা জানান আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, আগামী ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। বর্তমানে ৯ জেলায় শৈত্যপ্রবাহ বিদ্যমান রয়েছে।

এরমধ্যে তিন জেলায় তাপমাত্রা কিছুটা কম রয়েছে বলে উল্লেখ করেন এই আবহাওয়াবিদ।

তিনি বলেন, দেশব্যাপী শীতের তীব্রতা কমে গেছে। তবে রাজশাহী, রংপুর ও খুলনায় শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রিতে আছে।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.