Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
মুক্তদেশ

সাতক্ষীরার সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম গ্রেফতার

সাতক্ষীরার সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে নজরুল ইসলামকে আটক করা হয়।

Advertisement

ডিবি সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নজরুল ইসলাম সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি দীর্ঘদিন তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

Advertisement