স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গো’লা’গু’লির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদল নেতাসহ দুইজন গু’লি’বিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে। গু’লি’বিদ্ধরা হলেন- কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ। গু’লি’বিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে গো’লা’গু’লির ঘটনায় অ’স্ত্র’ধা’রী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, গো’লা’গু’লির ঘটনায় দুইজন গু’লি’বিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

