Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
মুক্তদেশ

এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কা: একই পরিবারের ৫জন নিহত

এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কা: একই পরিবারের ৫জন নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস, প্রাইভেটকার ও মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। শুক্রবার দুপুরে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে।  দূর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রাজধানীর জুরাইন এলাকা বাসিন্দা সোহান মিয়া, তার স্ত্রী অনামিকা আক্তার, তাদের শিশুসন্তান ইমি, সোহান মিয়ার শাশুড়ি আমেনা বেগম, শ্যালিকা অ্যানি আক্তার।

সোহান মিয়া ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ছুটির দিনে পরিবার নিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জ যাচ্ছিলেন।

Advertisement

ফায়ার সার্ভিসের সফিকুল ইসলাম  বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়াগামী লেনে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারটিকে পেছন থেকে প্রচণ্ড গতিতে আসা বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.