ইন্তেকাল করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।
হাসান আরিফের ৮৩ বছরের বর্ণাঢ্য জীবনে ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৪১ সালের ১০ জুলাই এ এফ হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধীনে এলএল.বি সম্পন্ন করেন।
১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের উচ্চ আদালতে প্রাক্টিস শুরু করেন।

