Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
মুক্তবিশ্ব

আবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

আবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার।

থাইল্যান্ডের আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে, গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাতে মিয়ানমারে একাধিক ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ১ দশমিক ৯ থেকে ৫ দশমিক ৬-এর মধ্যে।

Advertisement

সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয় রাত ১০টা ২৫ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি ঘটে। এটির উপকেন্দ্র ছিল থাইল্যান্ডের মায়ে হং সন প্রদেশের মুয়াং জেলার উত্তর-পূর্ব দিকে, প্রায় ২৭৬ কিলোমিটার দূরে।

উল্লেখ্য, এর আগে ২৮ মার্চ মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৭।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস থেকে বৃহস্পতিবার (৩ এপ্রিল) জারি করা এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে, ভূমিকম্প এবং আফটারশকের কারণে মিয়ানমারে ১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষকে প্রভাবিত করেছে, যার মধ্যে ৯০ লাখেরও বেশি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

Advertisement

Leave a Comment

Your email address will not be published.