২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় বাহিনীর ‘ব্যর্থতার’ জন্য ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) তিনি পদত্যাগ করেছেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
পদত্যাগপত্রে হালেভি বলেছেন, ‘৭ অক্টোবরের (সেনাবাহিনীর) ব্যর্থতার জন্য দায় স্বীকার করে নিয়ে’ তিনি পদত্যাগ করছেন। সেনাবাহিনীর ‘উল্লেখযোগ্য সাফল্যের’ সময়ে তিনি চলে যাচ্ছেন, যদিও যুদ্ধে ইসরায়েলের ‘সব’ লক্ষ্য অর্জিত হয়নি।
তিনি আরও বলেন, যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি। সেনাবাহিনী হামাস ও তার শাসনক্ষমতা আরো ভেঙে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাবে, জিম্মিদের ফেরত আনার নিশ্চয়তা দেবে’ এবং হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া ইসরায়েলিদের তাদের ঘরে ফিরে আসার সুযোগ সৃষ্টি করবে।
হালেভি ছাড়াও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিংকেলম্যান পদত্যাগ করেছেন। তিনি গাজা অঞ্চলের দায়িত্বে ছিলেন।
হালেভি ৬ মার্চ তার পদ থেকে সরে যাওয়ার আবেদন জানিয়েছেন, এর আগে ‘৭ অক্টোবরের ঘটনাগুলোর তদন্ত শেষ করবেন এবং সেনাবাহিনীর প্রস্তুতি আরো শক্তিশালী করবেন’ বলে জানিয়েছেন।
মুক্তকাল/এসআর




