Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:56 pm
মুক্তবিশ্ব

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ১০০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে জিমি কার্টার সেন্টার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনীতিবিদরা।

Advertisement

ডেমোক্র্যাট দলের নেতা জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তিনি নোবেল পুরস্কার পান।

জীবন ও কর্ম

জিমি কার্টারের জন্ম ১৯২৪ সালের ১ অক্টোবর, জর্জিয়ার প্লেইন্স শহরে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে অফিসার হিসেবে দায়িত্ব পালন করে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পারমাণবিক সাবমেরিন বহরের উন্নয়নে ভূমিকা রাখেন। ১৯৫৩ সালে তিনি পারিবারিক চিনাবাদাম চাষের ব্যবসায় যোগ দিতে নিজ শহরে ফিরে আসেন।

১৯৬০-এর দশকে রাজনীতিতে প্রবেশ করে তিনি জর্জিয়ার প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি জর্জিয়ার গভর্নর ছিলেন।

১৯৭৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি তৎকালীন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে ক্ষমতায় আসেন। তবে ১৯৮০ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রিগ্যানের কাছে পরাজিত হন।

ব্যক্তিগত জীবন

জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম শতবর্ষী প্রেসিডেন্ট। মৃত্যুকালে তিনি চার সন্তান ও ১১ নাতি-নাতনি রেখে গেছেন। তার স্ত্রী রোসালিন কার্টার ২০২৩ সালে মারা যান।

জিমি কার্টার তার শান্তিপূর্ণ রাজনৈতিক জীবন, মানবাধিকার প্রচেষ্টা এবং নৈতিক নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী স্মরণীয় হয়ে থাকবেন।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.