Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:56 pm
মুক্তবিশ্ব

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মনমোহন সিংকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে মনমোহন সিং মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে।

মনমোহন সিং ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী, যিনি হিন্দুধর্মাবলম্বী ছিলেন না। ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর বর্তমান পাকিস্থানের পাঞ্জাবের গাহ্ গ্রামে এক শিখ পরিবারে জন্ম নেন মনমোহন সিং। দেশভাগের পর তার পরিবার ভারতে স্থায়ী হয়।

Advertisement

ড. মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল – এই ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের অর্থ মন্ত্রী।

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে ভারত সরকার সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বাতিল করা হয়েছে সব ধরণের সরকারি অনুষ্ঠান। ভারত সরকার ঘোষণা করেছে যে ড. মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.