Skip to content
প্রকাশ- November 3, 2026 , 1:02 am
ফিচার

ঈদে মাংস খেয়ে অ্যাসিডিটি? জেনে নিন ঘরোয়া সমাধান

ঈদে মাংস খেয়ে অ্যাসিডিটি? জেনে নিন ঘরোয়া সমাধান

ঈদুল আজহার আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে কোরবানির মাংস। প্রিয়জনদের সঙ্গে একসাথে বসে রান্না করা সুস্বাদু মাংসের নানা পদ খাওয়া যেন ঈদের সবচেয়ে মজার মুহূর্তগুলোর একটি। কিন্তু অতিরিক্ত মসলা, তেল এবং বেশি পরিমাণে গরু বা খাসির মাংস খাওয়ার কারণে অনেকেই ভোগেন অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যায়।

এই ধরণের অস্বস্তি ঈদের আনন্দ ম্লান করে দিতে পারে। তবে কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললেই এই সমস্যাগুলো সহজেই কাটিয়ে ওঠা যায়।

Advertisement


অ্যাসিডিটি দূর করার কার্যকর ঘরোয়া উপায়

১. গরম পানির সঙ্গে লেবু

এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খালি পেটে সকালে খেলে হজমে সহায়তা করে এবং অ্যাসিড রিফ্লাক্স কমায়।

২. আদা ও মধুর মিশ্রণ

আদা হজমে সহায়তা করে এবং পাকস্থলীতে গ্যাসের পরিমাণ কমায়। এক চা চামচ আদার রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে দিনে ১-২ বার খাওয়া যেতে পারে।

৩. পুদিনা পাতার রস

পুদিনা পাতা হজমে সহায়তা করে এবং পাকস্থলীর অম্লতা কমায়। ৫-৬টি পুদিনা পাতা বেটে তার রস বের করে পান করলে উপকার পাওয়া যায়।

৪. তুলসি পাতা চিবানো

তুলসি পাতায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-অ্যাসিড উপাদান। এটি পাকস্থলীর গ্যাস কমাতে সাহায্য করে। দিনে কয়েকটি তুলসি পাতা চিবিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়।

৫. দই বা ছানার পানি

দইয়ে থাকা প্রোবায়োটিক হজমে সহায়ক এবং পাকস্থলীর এসিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ছানার পানিও একইভাবে উপকারী।

৬. জিরা পানি

এক চা চামচ জিরা ভেজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে অ্যাসিডিটি অনেকটাই কমে যায়। চাইলে এটি ফুটিয়ে খেতে পারেন।


অতিরিক্ত কিছু সতর্কতা

  • মাংসের সঙ্গে খুব বেশি তেল-মসলাযুক্ত বা ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন
  • খাওয়ার পরপরই শুয়ে না পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন
  • পর্যাপ্ত পানি পান করুন
  • দিনে ৫-৬ বারে খাবার ভাগ করে খান, একসাথে অনেক খাওয়া থেকে বিরত থাকুন।
Advertisement

Leave a Comment

Your email address will not be published.