Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:00 am
অন্যান্য

ধূমপান ছাড়ার ৫ সহজ কৌশল 

ধূমপান ছাড়ার ৫ সহজ কৌশল 

ধূমপান হতে পারে মৃত্যুর কারণ। এর কারণে এমন অনেক অসুখ দেখা দেয় যা ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। একবার এই অভ্যাস শুরু করলে, সহজেই আর ছাড়তে পারেন না। যারা সত্যিই ছাড়তে চান, তাদের জন্য সহায়ক হতে পারে পাঁচ কৌশল।

তারিখ

Advertisement

প্রথমেই একটি তারিখ বা দিন ঠিক করুন। দরকার হলে খাতায় লিখে রাখুন। কবে থেকে আপনি ধূমপান ছাড়তে চান। নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করুন, যে ওই দিন থেকে আর ধূমপান করবেন না।

নাগালের বাইরে

নির্দিষ্ট দিনের আগে ধূমপান সংক্রান্ত যাবতীয় জিনিস হাতের কাছ থেকে সরিয়ে ফেলুন, সিগারেট, লাইটার, ছাইদানি— সব।

১০ মিনিটের হাঁটা

যখন ধূমপানের ইচ্ছে হবে, তখন ১০ মিনিট হেঁটে দেখতে পারেন।

চাপমুক্ত

সাধারণত চাপ কমানোর জন্যই নিকোটিনের শরণাপন্ন হন মানুষ। তাই নিজেকে চাপমুক্ত রাখার অন্য পদ্ধতি বেছে নিন।

পুরস্কার

ছোট ছোট লক্ষ্যস্থির করুন। প্রথম এক সপ্তাহ পেরনোর পরে নিজেকে পুরস্কার দিন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.