Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:59 pm
মুক্তদেশ

হজ শেষে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন, মৃত্যু ৪৫

হজ শেষে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন, মৃত্যু ৪৫

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন। এছাড়া হজে গিয়ে এখন পর্যন্ত মারা গেছে ৪৫ জন।

শনিবার (১২ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ২২১টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৩৮ হাজার ৬৮৪ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৮১, ফ্লাইনাস এয়ারলাইনসে ১২ হাজার ২৬৭ জন ও অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ৯ হাজার ৬৮ জন।

অন্যদিকে, হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৪৫ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.