Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
মুক্তদেশ

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন। শনিবার সকালে গুলশানের বাস ভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শামসুল হুদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি আশফাক কাদেরী। তিনি বলেন, সকাল ৯ টায় বাসায় মারা যান সাবেক সিইসি। পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। পরে বাংলাদেশ স্বাধীনত হলে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি সিইসি হিসেবে ২০০৮ সালে জাতীয় নির্বাচন পরিচালনা করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.