Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
অন্যান্য

করিডর বা বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার

করিডর বা বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার

করিডর বা বন্দরের বিষয়ে বর্তমান সরকার নয়, নির্বাচিত জনগণের সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ মে) রাতে এনডিএমের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

Advertisement

তারেক রহমান বলেন, ১০ মাসেও অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের শহীদ ও হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি। তাই সাধারণ মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকার উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

‘মনে হচ্ছে, বর্তমান সরকার শহীদদের তালিকা চূড়ান্তের চাইতে করিডর ইস্যুতে বা বন্দর বিদেশিদের কাছে দেয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু বর্তমান সরকার নয়, করিডর বা বন্দর দেয়া না দেয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত জনগণের সংসদ ও সরকার’, যোগ করেন তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি শুরু থেকেই সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ দেয়ার কথা বললেও সরকার তাতে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন, তারিখের ঘোষণার দাবিকে সুকৌশলে সংস্কারের অভিনব বেড়াজালে আটকে দিয়েছে।

এ অবস্থায় পরিস্থিতি অযথা ঘোলাটে না করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে ড. ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.