Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:00 am
মুক্তদেশ

মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা

মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা

২০২৫ সালের মার্চ মাসের প্রথম ১৫ দিনে ১৬৫ কোটি ৬১ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। প্রতি ডলার ১২২ টাকা দরে যার পরিমাণ ২০ হাজার ২০৪ কোটি টাকা।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Advertisement

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার।

এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ১১ লাখ ডলারের বেশি, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলারের রেমিট্যান্স।

এর আগে, ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.