Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
মুক্তদেশ

যারাই ক্ষমতায় আসুক না কেন গুম, খুনের বিচার করতে হবে: তারেক

যারাই ক্ষমতায় আসুক না কেন গুম, খুনের বিচার করতে হবে: তারেক

যে সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদ, গুম, খুনের ঘটনার বিচার করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি রাজধানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’ এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

Advertisement

তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান, আমরা সেই ব্যবস্থা করব।

শহীদ পরিবার এবং গুম খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐক্যমত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণঅভ্যুত্থানে শহীদ যারা হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান, এমন আগ্রহ দেখতে পাচ্ছে না বলে অভিযোগ করেছে উপস্থিত পরিবারগুলো। বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন অভিভাবকরা।

এ সময় শহীদ পরিবারের সদস্যদের চাকরির অ্যাপয়েনমেন্ট লেটার এবং ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.