Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:59 pm
অন্যান্য

ঢাকা মেডিকেল মর্গে জুলাই বিল্পবের ৬ বেওয়ারিশ লাশ

ঢাকা মেডিকেল মর্গে জুলাই বিল্পবের ৬ বেওয়ারিশ লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আরও ছয়টি অশনাক্ত লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

Advertisement

বক্তারা জানান, নিজেদের অনুসন্ধানে বিশেষ সেল নিশ্চিত করেছে যে, ঢাকা মেডিকেলের ফরেনসিক মর্গে অশনাক্ত ছয়টি লাশ সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সকালে সেলের একটি দল শাহবাগ থানায় গেলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর মর্গে লাশগুলোর উপস্থিতি নিশ্চিত করেন।

লাশগুলোর মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) এবং এনামুল (২৫)।

বক্তারা আরও জানান, লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্তে উল্লেখ করা হয়েছে ‘আঘাতজনিত’। তবে এনামুলের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘উপর থেকে নিচে পড়ে যাওয়া’।

বিশেষ সেল জানিয়েছে, লাশগুলোর ডিএনএ নমুনা এবং পরিহিত পোশাকের আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত রয়েছে।

পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ সেলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.