Skip to content
প্রকাশ- November 3, 2026 , 1:04 am
অন্যান্য

ভারত এখনো চুপ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে

ভারত এখনো চুপ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ভারতের অবস্থান এখনো আগের মতোই রয়েছে। শুক্রবার এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

রণধীর জয়সোয়াল বলেন, “এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তিস্বীকারের বাইরে এই মুহূর্তে তেমন কিছু বলার নেই।” তবে এই বিষয়ে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে বলেও ইঙ্গিত দেন তিনি।- এনডিটিভি

Advertisement

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে—গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত ১৬ বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড ইত্যাদি উল্লেখযোগ্য।

 

 

Advertisement

Leave a Comment

Your email address will not be published.