Skip to content
প্রকাশ- November 3, 2026 , 1:06 am
অন্যান্য

নাঈমুল পরিবারের ব্যাংক হিসাব: জমা ৩৮৬ কোটি টাকা, তুলেছেন ৩৭৯ কোটি

নাঈমুল পরিবারের ব্যাংক হিসাব: জমা ৩৮৬ কোটি টাকা, তুলেছেন ৩৭৯ কোটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাবে মোট জমা হয়েছে ৩৮৬ কোটি টাকা। এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করার পর স্থিতি রয়েছে মাত্র ৬ কোটি ২৭ লাখ টাকা। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

নাঈমুল ইসলাম খান:

  • ব্যক্তিগত হিসাব: ৯১টি।
    • মোট জমা: ২৪৯ কোটি টাকা।
    • উত্তোলন: ২৩৮ কোটি ৩৪ লাখ।
    • বর্তমান স্থিতি: ৬৪ লাখ টাকা।

স্ত্রী নাসিমা খান মন্টি:

  • ব্যাংক হিসাব: ১৩টি।
    • মোট জমা: ১৬ কোটি ৯৬ লাখ টাকা।
    • উত্তোলন: ১৩ কোটি।
    • বর্তমান স্থিতি: ৩ কোটি ৯০ লাখ।

সন্তানরা:

  • আদিবা নাঈম: ৩৫ লাখ টাকা জমা।
  • লাবিবা নাঈম: ১ কোটি ২৫ লাখ টাকা জমা।
  • যূলিকা নাঈম: ৬১ লাখ টাকা জমা।

স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান:

  • হিসাব: ৪৬টি।
    • মোট জমা: ১২৭ কোটি ৬৪ লাখ টাকা।
    • বর্তমান স্থিতি: ২১ লাখ টাকা।

ক্রেডিট কার্ড:

  • সংখ্যা: ১২টি।
    • মোট সীমা: ২৮ লাখ ৩৫ হাজার ৩৬৭ টাকা।
    • বর্তমান বকেয়া: ৪৮ হাজার ৪০৮ টাকা।

গত ২৫ আগস্ট নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ করে বিএফআইইউ। তবে তার আগেই তারা প্রায় পুরো অর্থ উত্তোলন করে নেন। শেখ হাসিনা সরকারের পতনের পর নাঈমুল ইসলাম খান আত্মগোপনে চলে যান এবং তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করেন।

Advertisement

Advertisement

Leave a Comment

Your email address will not be published.