Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
অন্যান্য

ভাষা শহীদ স্মরণে

ভাষা শহীদ স্মরণে

মুহাম্মদ আলী ||

বাবা, শহীদ মিনারে যাই?
যেতে পারো, কোনো বাধা নাই,
কিন্তু জানো কি, শহীদেরা সেখানে নয়,
তাঁরা আজীবন স্মৃতিতে বেঁচে রয়।

Advertisement

বাবা, ফুল নিয়ে যাই?
নিয়ে যাও, অর্ঘ্য দাও,
তবে কি তাঁদের ফুলের প্রয়োজন?
তাঁরা তো পেয়েছে জান্নাতের বরণ।

বাবা, বলো, শহীদেরা কোথায়?
তাঁরা আজ আল্লাহর মেহমান,
জুলুম রুখে দিয়েছে প্রাণ।
রক্তে রাঙিয়ে এই মাটি,
রেখেছেন ভাষার সম্মান খাঁটি।

আব্বু, তাঁদের জন্য কী করতে পারি?
করো দোয়া, হৃদয়ে রেখো,
তাঁদের স্মৃতি আলোয় বুনো।
তাঁদের ইতিহাস পড়ে শেখো,
অন্যায়ের কাছে মাথা নোয়ানো নয়,
সত্যের পথে দৃঢ় থেকো- পাবে ভয়হীন জয়!

Advertisement

Leave a Comment

Your email address will not be published.