Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:43 pm
অন্যান্য

ঘুরে আসতে পারেন ঐতিহাসিক ধনিয়াচক মসজিদ

ঘুরে আসতে পারেন ঐতিহাসিক ধনিয়াচক মসজিদ

ধনিয়াচক মসজিদটি বাংলার মুসলিম শাসনামলের মধ্যযুগীয় স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন। মসজিদটি ইট ও টেরাকোটা নির্মিত । মসজিদের চার কোণে ৪টি অষ্টকোনাকৃতির মিনার ওপরে বেশ কয়েকটি গম্বুজ আছে। সামনের দিকে ৩ টি প্রবেশপথ। যার মধ্যে মাঝেরটা তুলনামূলকভাবে বড়। মসজিদ এর উত্তর এবং দক্ষিণ দিকে ২ টি করে আছে আরো ৪ টি প্রবেশপথ।

সোনা মসজিদ স্থল বন্দর এলাকা থেকে মাত্র ১ কি:মি: দূরে মসজিদটি অবস্থিত। মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মসজিদটির দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। সোনামসজিদ থেকে এর দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। সোনামসজিদ থেকে স্থলবন্দর যাওয়ার পথে বালিয়াদিঘির দক্ষিণ পূর্বপাশ দিয়ে একটি রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে মসজিদটিতে যাওয়া যায়। একসঙ্গে এ মসজিদে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

ধনিয়াচক মসজিদের প্রকৃত নির্মাণকাল বা নির্মাতার নাম জানা যায়নি। তবে মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদের (১৪৮৩ খ্রি.) সঙ্গে স্থাপত্যিক ও আলংকারিক মিল থাকায়, স্থাপত্য বিশেষজ্ঞরা মনে করেন, এটি সম্ভবত ১৫ শতকের শেষের দিকে পরবর্তী ইলিয়াস শাহী আমলে নির্মিত।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.