Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
অন্যান্য

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য পদ পেলেন সরিষাবাড়ীর কৃতি সন্তান আসাদুজ্জামান

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য পদ পেলেন সরিষাবাড়ীর কৃতি সন্তান আসাদুজ্জামান

সরিষাবাড়ী প্রতিনিধি:

ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য পদ পেলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আসাদুজ্জামান আসাদ। ১ মে ২০২৬ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত আহবায়ক কমিটিতে তিনি এ পদ প্রাপ্ত হন ।

Advertisement

মোঃ আসাদুজ্জামান আসাদ ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
ইতোমধ্যে তার গ্রামের বাড়ি সরিষাবাড়ী উপজেলার শ্যামের পাড়ায় বয়ে যাচ্ছে খুশির বন্যা।
তার পিতা মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে , তিনি বলেন- আমার ছেলে ঢাকা কলেজে ছাত্রদলের সদস্য পদ পাওয়ায় আমি খুবই আনন্দিত। আমি দোয়া করি সে যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে।

এ বিষয়ে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসাদুজ্জামান আসাদ বিএনপি পরিবারের সন্তান। আমার জানামতে সেই ছাত্রদলের একজন লড়াকু সৈনিক। ঢাকা কলেজ তার যথার্থ মূল্যায়ন দিয়েছে বলে আমি খুবই আনন্দিত। আমি তার সর্বাঙ্গীর মঙ্গল কামনা করি।

Advertisement