Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:51 pm
অন্যান্য

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কলেজ পুকুরে ডুবে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কলেজ পুকুরে ডুবে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
জামালপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে কলেজের পুকুরে ডুবে রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি জামালপুর শহরের ইমাম মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে তার বন্ধু ও কলেজ হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান বিবেক জানান, বৃষ্টির পর কয়েকজন মিলে কলেজের পুকুরে গোসল করতে নামেন। রাফিও তাদের সঙ্গে ছিলেন। তিনি সাঁতার জানতেন না। কিছুক্ষণ পর তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পুকুরপাড়ে তার চশমা পড়ে থাকতে দেখা যায়। পরে সাঁতার জানা শিক্ষার্থীরা পুকুরে অনুসন্ধান চালিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুকুরে ডুবে যাওয়ার পর রাফিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Advertisement