Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:18 pm
অন্যান্য

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ উপজেলা শাখায় ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ উপজেলা শাখায় ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

মাদারগঞ্জ প্রতিনিধি:
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে রমজান আলী এবং সেক্রেটারি হিসেবে মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি উপজেলা পর্যায়ে আয়োজিত এক বার্ষিক সদস্য সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আসাদুল ইসলাম, জেলা সেক্রেটারি নাঈম হাসান, জেলা প্রকাশনা সম্পাদক আবু সাইম এবং জেলা সাহিত্য সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের সভাপতি শামসুদ্দিন সোলাইমান।

Advertisement

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা নুরুল আমীন ও সেক্রেটারি ফরহাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক আনন্দ মোহন কলেজ শিবিরের সাবেক সভাপতি ও ৫নং জোড়খালি ইউনিয়নের আমির মির্জা জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা শিবিরের সাবেক সভাপতি সোহেল মাহমুদ।

অনুষ্ঠানে গত বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হলে নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত সভাপতি রমজান আলী বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক গঠন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সমাজসেবামূলক কার্যক্রম জোরদার করা হবে। তিনি সকল কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সেক্রেটারি মাহমুদুল হাসান বলেন, সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নিয়মিত প্রশিক্ষণ, পাঠচক্র এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Advertisement