Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:56 pm
অন্যান্য

হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

Oplus_131072

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শহীদ শরিফ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে পরিদর্শনে যান। মঙ্গলবার বিকেলে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা হাদির মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় জামায়াত আমির কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হন এবং সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে হাদির মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
হাসপাতাল পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফ-এর নেতৃবৃন্দ।

Advertisement
Advertisement