Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

জামালপুরে বিএনপির গ্রুপিং তীব্র প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জামালপুরে বিএনপির গ্রুপিং তীব্র প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Oplus_131072

হৃদয় আহম্মেদ শাওন: স্টাফ রিপোর্টার

জামালপুরের ইসলামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর কর্মীদের মারধরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুই পক্ষ।

Advertisement

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার ধর্মকুড়া বাজারে মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খার ফরহাদ এবং পরে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম খান ফরহাদ অভিযোগ করে জানান-গতকাল বেলা ৩ তিনটার দিকে বাড়ি ফেরার পথে মলমগঞ্জ বাজারে তার কর্মীদের উপর হামলা করে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর লোকজন৷ এতে আহত হয় ৪ জন৷ এই ঘটনা ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি দোষীরা। তাই অভিযুক্তদের গ্রেফতার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

অপর দিকে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নবাব জানান- গতকাল সেই বাজারে যে বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে এর সাথে সুলতান মাহমুদ বাবুর কোনো সম্পৃক্ততা নেই। একটি পক্ষ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীত প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। তারা এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

Advertisement