কে এম আহসান খান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের গুলিতে ও গাড়ী চাপায় ছাত্র নিহতের মামলার সেই আলোচিত গাড়ীচালক হারুনুর রশিদ (৫১) ও অন্যতম হামলাকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোঃ আশিকুর রহমান আশিক (২৭) কে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ ময়মনসিংহের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদিনের ছেলে এবং শেরপুর জেলা প্রশাসক অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারি গাড়ীর সাবেক ড্রাইভার।
গ্রেপ্তারকৃত আশিক শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের বারগড়ীয়া গ্রামের জয়নাল আবদিন তোতার ছেলে এবং সাবেক হুইপ আতিউর রহমান আতিকের ভাতিজা।
গত মঙ্গলবার দুপুরে গাড়ী চালক হারুনকে সৌরভ, মাহাবুব ও সবুজ হত্যার ৩ মামলায় ও ছাত্রলীগ নেতা আশিককে ওই তিন ছাত্র হত্যা মামলাসহ ৬ মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর মাহমুদ উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




