জামালপুরের মাদারগঞ্জ মডেল মাদ্রাসায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদারগঞ্জ মডেল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার গুরুত্ব, নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শৃঙ্খলাবোধের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, পরিচালক শামীম আহম্মেদ, আব্দুল মান্নান ও শাকিরুল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের কুরআন মাজিদ শুদ্ধভাবে পড়ার পাশাপাশি এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। তারা নিয়মিত পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন এবং ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক (আরবি) মো. শাকিল আহমেদ।
অনুষ্ঠানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন সবক প্রদান করা হয়। সবক শেষে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের পরিচালকদের কল্যাণ, সাফল্য এবং মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাদারগঞ্জ মডেল মাদ্রাসা মনোরম পরিবেশে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম অভিজ্ঞ ও দক্ষ পরিচালক এবং শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে মাদারগঞ্জ মডেল মাদ্রাসার পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
