Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:14 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে অনলাইন জুয়া কারবারে সম্পৃক্ততার অভিযোগ, রাফির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও গণমিছিল

মাদারগঞ্জে অনলাইন জুয়া কারবারে সম্পৃক্ততার অভিযোগ, রাফির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও গণমিছিল

জামালপুরের মাদারগঞ্জে অনলাইন জুয়া কারবারে সম্পৃক্ততার অভিযোগ তুলে রাফি নামে এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পৌর বাস টার্মিনাল থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Advertisement

মানববন্ধনে বক্তারা রাফির বিরুদ্ধে মাদক ব্যবসা, অনলাইন জুয়া পরিচালনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে দ্রুত তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় বক্তব্য দেন বজলুর রশিদ সরকার, থানামোড় ব্যবসায়ী ফোরামের নেতা ফারুক আহমেদ, জুয়েল মণ্ডল, শাকিল, জাহানারা বেগমসহ অনেকে।

বক্তারা বলেন, এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Advertisement