Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:36 pm
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জ ডি.ডি.এফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন

দেওয়ানগঞ্জ ডি.ডি.এফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে ডি.ডি.এফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দেয়ালিকা প্রকাশ ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি.ডি.এফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহামুদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. মাহবুবুর রহমান তালুকদার।

Advertisement

বিশেষ অতিথি ছিলেন ডি.ডি.এফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হাফেজ মাওলানা সোলাইমান হোসেন সালেহী।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি ও তাঁর শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শকে ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা প্রকাশ করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

Advertisement