ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ফিরে গেছেন ইতালিতে। কোচের সিদ্ধান্তে ফাহমিদুলকে চূড়ান্ত দলে না নেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নজরে এসেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। তিনি আজ বুধবার বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এই বিষয়ে বৈঠক করবেন।
ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া ক্যালসিও ক্লাবে খেলেন। মাত্র ১৮ বছর বয়সী ফুটবলারকে কোচ হ্যাভিয়ের সম্ভাবনাময় মনে করায় জাতীয় দলে ডেকেছিলেন। সৌদি আরবে এক সপ্তাহ অনুশীলন করেছেন ও একটি ম্যাচ খেলেছেন। এরপরও তাকে বাদ দেয়ায় ফুটবলাঙ্গনে সমালোচনা হয়েছে। সমর্থকরা বাফুফে ভবন ও টিম হোটেলের সামনে প্রতিবাদ করেছেন ফাহমিদুলকে ফেরানো ও জাতীয় দলে সিন্ডিকেট ভাঙার দাবিতে।
