জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
জাতিসংঘ কর্মকর্তাদের তথ্যের বরাতে গণমাধ্যমকে জানিয়েছে, জাইমা রহমান ওই কার্যালয়ে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন নির্বাহী পদে মোট ৪০ জন রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি।
জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং যুক্তরাজ্যে বার-অ্যাট-ল করেছেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।

