রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থিয়েটার বিভাগের শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা ছিনতাইকারীদের কবলে পড়েছেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার পর রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর সড়কে হাঁটতে বের হলে দুর্বৃত্তরা তার ব্যাগ ছিনিয়ে নেয়।
জানা গেছে, ছিনতাই হওয়া ব্যাগে একটি আইফোন, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ছিল। ঘটনার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
নগরীর আবাসিক এলাকায় সন্ধ্যার পর এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
