Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:29 pm
মুক্তদেশ

৬ মাসে হাফেজ ৯ বছরের হাসান

৬ মাসে হাফেজ ৯ বছরের হাসান

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ৯ বছর বয়সী মুহাম্মাদ হাসান মাত্র ছয় মাস আট দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসায় তার হিফজুল কোরআনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

Advertisement

এই সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

হাসানের বাবা শওকত হাওলাদার জানান, ছোটবেলা থেকেই তিনি তার ছেলেকে নামাজ ও কোরআনের পথে রাখতে চেয়েছিলেন। আল্লাহর বিশেষ কৃপায় হাসান এত অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে, যা তার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত।

তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসার জন্যই সে এত দ্রুত হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহর এক বিশেষ দান।

মুহাম্মাদ হাসানের এই অসাধারণ কৃতিত্বে তার পরিবার, শিক্ষক ও এলাকার সবাই গর্বিত।

Advertisement