Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:29 am
অন্যান্য

লবঙ্গ দিয়ে চা খাওয়ার উপকারিতা

লবঙ্গ দিয়ে চা খাওয়ার উপকারিতা

খাবারে স্বাদ বাড়াতে নানা কাজে আসে লবঙ্গ। তবে লবঙ্গের উপকারিতা এখানে শেষ নয়; তবে লবঙ্গ দাঁত ব্যথাতেও উপকারী। এ ছাড়া লবঙ্গ চিবিয়ে খেলেও স্বাস্থ্যের জন্য ভালো। আর যদি লবঙ্গ চা বানিয়ে খাওয়া যায়, তবে আরও বেশি উপকারী।

চলুন জেনে নেওয়া যাক, লবঙ্গের চা খেলে যেসব উপকার পাবেন-

Advertisement

প্রথমত লবঙ্গের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। লবঙ্গের চা খেলে দেহে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ে। সংক্রমণের হাত থেকে দূরে রাখতে সহায়ক এ ভেষজ চা। সর্দি-কাশির হাত থেকে মুক্তি পাবেন। কারণ সর্দি-কাশি দূর করতেও লবঙ্গের চা সহায়ক। এই চা বুকে জমা কফ তুলে দেয়।

এ ছাড়া নিয়মিত লবঙ্গের চা খেলে ফুসফুস ভালো থাকে। ফুসফুসের সংক্রমণও কমে। পাশাপাশি ক্রনিক অসুখের ঝুঁকিও এড়াতে পারবেন।

আর লবঙ্গের চা খেয়েও দাঁতের ব্যথা কমাতে পারেন। নিয়মিত লবঙ্গের চা খেলে মাড়ির সংক্রমণও এড়ানো যায়। ওরাল হেলথ ভালো রাখতে লবঙ্গের চা খেতে পারেন। আসলে লবঙ্গের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করে।

সুতরাং দাঁতের পাশাপাশি শরীরের অন্যান্য অংশের ব্যথা-যন্ত্রণা কমাতেও সহায়ক ভূমিকা পালন করে লবঙ্গের চা।

দ্বিতীয়ত ডায়াবেটিসেও লবঙ্গের চা খাওয়া যায়। তবে চিনি ছাড়া খেতে হবে। এতে রক্তে শর্করার মাত্রা বাড়বে না। এ ছাড়া ওজনও নিয়ন্ত্রণে রাখে লবঙ্গের চা। এই পানীয় বিপাক হার বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।

আর বদহজমে ভুগলেও লবঙ্গের চা খেতে পারেন। লবঙ্গের চা হজমে সহায়ক এনজাইম নিঃসরণে সাহায্য করে। এর জেরে গ্যাস-অম্বল, পেট ফাঁপার মতো হজমের সমস্যা থেকে মুক্তি মেলে।

যেভাবে তৈরি করবেন লবঙ্গের চা—

সসপ্যানে পানি গরম বসান। পানি ফুটে উঠলে গোটা লবঙ্গ ও চা পাতা মিশিয়ে দিন। মিনিট ১৫ ফুটিয়ে নিন। তারপর ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এর পর চা ছেঁকে মধু মিশিয়ে পান করুন লবঙ্গের চা।

Advertisement