Skip to content
প্রকাশ- November 3, 2026 , 1:05 am
অন্যান্য

তাহসানের শ্বশুড় ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা ‘পানামা ফারুক’- কৌতুহল

তাহসানের শ্বশুড় ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা ‘পানামা ফারুক’- কৌতুহল

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর শোরগোল তুলেছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার সকালে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। অনেকেই বলছেন, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান।’ তবে এই চাঁদের আলো যেন মেঘে ঢাকা পড়তে শুরু করেছে নববধূ রোজা আহমেদের বাবার অতীত ঘিরে নানা প্রশ্ন উঠার কারণে।

পানামা ফারুকের মেয়ে রোজা আহমেদ

Advertisement

তাহসানের স্ত্রী রোজা আহমেদ হচ্ছেন পানামা ফারুকের মেয়ে। পানামা ফারুক পরিচিত ছিলেন বরিশালের কুখ্যাত সন্ত্রাসী হিসেবে, যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। বিভিন্ন সূত্রে জানা গেছে,  ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে ‘পানামা ফারুক’ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।  ১৯৯৬ থেকে ২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় বরিশাল নগরে গড়ে ওঠা আট বাহিনীর মধ্যে একটি পরিচালনা করতেন ফারুক।

পানামা ফারুকের অপরাধজীবন বেশ দীর্ঘ। সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে শুরু করে সাংবাদিক নির্যাতনের মতো গুরুতর অপরাধে তার নাম জড়িয়েছিল। বরিশাল নগরের উত্তর-পূর্বাঞ্চল ছিল তার নিয়ন্ত্রণে। বিএনপির শাসনামলে ২০০১ সালে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফারুক। ২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর দেশে ফিরে আত্মসমর্পণ করেন তিনি। তবে কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্ত হন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন।

রোজা আহমেদের পরিচয়

তাহসানের নববধূ রোজা আহমেদ পেশায় একজন মেকওভার আর্টিস্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে তিনি সেখানে ‘রোজা’স ব্রাইডাল মেকওভার’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। শহরের কুইন্স এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠান গত ১০ বছরের বেশি সময় ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

তাহসানের বিয়ের খবর প্রকাশের পর রোজার বাবার পরিচয় ঘিরে নানা আলোচনা চলছে।  অনেকেই বলছেন, ব্যক্তিগত জীবনের সঙ্গে পারিবারিক ইতিহাস মেলানো উচিত নয়।

তাহসানের মতো একজন জনপ্রিয় তারকার বিয়ে ও তার শ্বশুড় পরিচয় ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। তবে এ বিষয়ে তাহসান কিংবা রোজা এখনও কোনো মন্তব্য করেননি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.