Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:59 pm
অন্যান্য

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আর নেই। শুক্রবার (৪ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ছেলে নিশাত মণি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

৭ দিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ২৪ ডিসেম্বর জ্বর ও রক্তে ইনফেকশনজনিত কারণে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বরেণ্য অভিনেত্রীকে।

Advertisement

অঞ্জনা ১৯৭৬ সালে ‘সেতু’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘দস্যু বনহুর,’ যেখানে সোহেল রানার বিপরীতে অভিনয় করেন। তিনি ৩০০-র বেশি সিনেমায় কাজ করেছেন এবং ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে আসার আগে তিনি একজন খ্যাতিমান নৃত্যশিল্পী ছিলেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.