Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:33 pm
Education

দুই মাসের Spoken English কোর্স শেষে শিক্ষার্থীদের Speaking Performance Test

দুই মাসের Spoken English কোর্স শেষে শিক্ষার্থীদের Speaking Performance Test

জামালপুর প্রতিনিধি:

SSC-পরবর্তী দুই মাসব্যাপী Spoken English কোর্সের সমাপনী উপলক্ষে জামালপুরে শিক্ষার্থীদের Speaking Performance অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা Dialogue ও Monologue পরিবেশনের মাধ্যমে দুই মাসের প্রশিক্ষণে অর্জিত ইংরেজি ভাষার দক্ষতা উপস্থাপন করে।

Advertisement

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে শহরের তাজ ক্যাফের তৃতীয় তলায় IELTSpedia-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রথম পর্বে বিভিন্ন বাস্তবধর্মী পরিস্থিতির ওপর Dialogue এবং পরবর্তী পর্বে নির্ধারিত বিষয়ে Monologue পরিবেশন করে। এর মাধ্যমে বাস্তব পরিস্থিতিতে ইংরেজি ব্যবহারে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস যাচাই করা হয়।

অনুষ্ঠানে পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার হোসাইন এবং জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিয়াউল হক মিস্টার। শিক্ষার্থীদের পারফরম্যান্স পর্যবেক্ষণ শেষে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন।

এ সময় অতিথিরা IELTSpedia-এর শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের ইংরেজি ব্যবহারে দক্ষ করে তুলতে মোহাম্মদ আলীর উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে বাস্তব পরিস্থিতিতে ইংরেজি ব্যবহারের সুযোগ তৈরি করা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন IELTSpedia-এর শিক্ষক ও কোর্স কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন IELTSpedia-এর CEO মোহাম্মদ আলী।

IELTSpedia কর্তৃপক্ষ জানায়, তাদের লক্ষ্য শুধু স্বল্পমেয়াদে শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলানো নয়; বরং নিয়মিত অনুশীলন, বাস্তবভিত্তিক কার্যক্রম ও communication practice-এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ইংরেজি যোগাযোগ দক্ষতা গড়ে তোলা। দুই মাসের কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও শিক্ষার্থীদের নিয়মিত ইংরেজি চর্চা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

Advertisement