Skip to content
প্রকাশ- November 3, 2026 , 1:04 am
মুক্তদেশ

দেশে ফিরেছেন ২৬ হাজার ১০৯ হাজি, মৃত্যু বেড়ে ৩২

দেশে ফিরেছেন ২৬ হাজার ১০৯ হাজি, মৃত্যু বেড়ে ৩২

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে নতুন করে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

আর সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত দেশে ফিরেছেন ২৬ হাজার ১০৯ জন হাজি।

Advertisement

মঙ্গলবার (১৭ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় মৃত্যু হয়েছে ২১ জনের, মদিনায় ১০ জন ও আরাফায় ১ জন। আর হজ শেষে দেশে ফেরা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৯৫ এবং বেসরকারি ব্যবস্থাপনার ২১ হাজার ৫১৪ জন ফিরেছেন।

তবে আশার কথা, এ বছর হজে মৃতের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৪ সালে হজে গিয়ে ৬৫ জন, ২০২৩ সালে মারা যান ১২১ জন।

উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয় ২০২৫ সালের হজের জন্য ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর হজ উপলক্ষ্যে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে গেছেন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.