Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:00 am
মুক্তদেশ

বুধবার সন্ধ্যায় জানা যাবে পবিত্র ঈদুল আজহা কবে

বুধবার সন্ধ্যায় জানা যাবে পবিত্র ঈদুল আজহা কবে

পবিত্র ঈদুল আজহার তারিখ জানা যাবে আগামী বুধবার (২৮ মে)। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

Advertisement

১৪৪৬ হিজরি সনের জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে সে হিসেবে কোরবানির ঈদের তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিম্নোক্ত ফোন বা ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়াও সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে।

ফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭, ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

ঈদের চাঁদ দেখলে যে দোয়া পড়তে হয়-

চাঁদ দেখা ও চাঁদ দেখে দোয়া পড়া নবীজির সুন্নত। রাসুল সা. ঈদের নতুন চাঁদ দেখলে আল্লাহর সন্তুষ্টি ও কল্যাণের জন্য এভাবে দোয়া করতেন-

اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।

রাসুল সা. যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-
اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله

উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক। (তিরমিজি, মিশকাত)

Advertisement

Leave a Comment

Your email address will not be published.